নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তামান্নার শরীর নিয়ে বিতর্কিত মন্তব্য, কড়া জবাব অভিনেত্রীর

অক্টোবর ৩০, ২০২৬ ১১:২২ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। তাঁর মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে সেটিকে আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ বলেও আখ্যা দেন। এত দিন পর সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া। তবে বিষয়টি নিয়ে পড়ে থাকতে চান না অভিনেত্রী। তাঁর মনোযোগ এখন নিজের কাজ ও অভিনয়জীবনের ভবিষ্যৎ পরিকল্পনায়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তামান্না বলেন, একজন সৃষ্টিশীল মানুষের জন্য অন্যের কথা শোনা জরুরি। তবে কোন কথাকে গুরুত্ব দিতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, সেই বোধও থাকা প্রয়োজন।

তামান্নার ভাষায়, ‘একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শোনা। কিন্তু কী শুনছি, তার মধ্যে কোনটা গ্রহণ করব আর কোনটায় কান দেব না, সেটা বোঝাও জরুরি।’

আরও পড়ুনঃ  পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

এ ধরনের বিতর্কে মনোযোগ দেওয়ার পরিণতি সম্পর্কেও নিজের মত জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা যদি এই ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়বে।’

আন্নু কাপুরের মন্তব্য তাঁকে কতটা প্রভাবিত করেছে, সে বিষয়ে তামান্না স্পষ্ট করে জানান, এসব নিয়ে ভাবতে চান না তিনি। বরং নিজের কাজের দিকেই মনোযোগী থাকতে পছন্দ করেন।

অভিনেত্রীর কথায়, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজের দিকে মন দিই। কী তৈরি করতে চাই, কীভাবে আমার অভিনয়জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেদিকেই নজর রাখি।’

শুধু অভিনয় নয়, নিজের কাজকে মানুষের প্রতি একধরনের সেবা হিসেবেও দেখেন তামান্না। তাঁর বিশ্বাস, কাজের পেছনে সৎ উদ্দেশ্য থাকলে তা মানুষের কাছে পৌঁছায়।

আরও পড়ুনঃ  বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

যে মন্তব্য ঘিরে বিতর্ক
গত বছর তামান্নার ‘আজ কি রাত’ গানের দৃশ্য নিয়ে আলোচনার সময় তাঁর গায়ের রং ও শারীরিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছিলেন আন্নু কাপুর। অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘মাশাআল্লাহ! কী দুধের মতো ফর্সা শরীর!’

তবে শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি প্রবীণ এই অভিনেতা। তামান্নাকে উদ্দেশ করে তাঁর আরও কিছু মন্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্যগুলোকে আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ বলে সমালোচনা করেন।

সেই বিতর্কের রেশ ধরেই এবার নিজের অবস্থান জানালেন তামান্না। তবে অন্যের মন্তব্য নিয়ে পড়ে না থেকে নিজের কাজেই মনোযোগী থাকার বার্তা দিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।