নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন আশরাফুল

ফেব্রুয়ারি ২, ২০২৪ ৭:২৩ 👁️ ৬২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টটি আগামী ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে লিগ কমিটি।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতের সাবেক ক্রিকেটার ও লিগ কমিশনার চেতন শর্মা এক সংবাদ সম্মেলনে পাঁচ দলের আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেন। যেখানে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান খেলবেন ইন্ডিয়ান রয়্যালসে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তান স্টার্সের আইকন দেশটির গতি তারকা মোহাম্মদ ইরফান। শ্রীলঙ্কা লায়ন্সের আইকন হচ্ছেন উপল থারাঙ্গা। এছাড়া আফগানিস্তানের আইকন আজগর আফগান ও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল।

আসন্ন টুর্নামেন্ট নিয়ে চেতন শর্মা বলছেন, ‘এশিয়ান লিজেন্ডস লিগ এমন একটি টুর্নামেন্ট যেখানে এশিয়ার বড় পাঁচ দেশের সাবেক ক্রিকেটারদের আবারও লড়াই করতে দেখা যাবে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

একজন ক্রিকেটার হিসেবে যখন আমরা খেলি, অনেক গর্ববোধ হয়। একইসঙ্গে এটা সবসময় গর্বের যে আপনি আপনার দেশকে লিজেন্ডস হিসেবে প্রতিনিধিত্ব করছেন।’

ইন্ডিয়ান রয়্যালসের আইকন ইরফান জানিয়েছেন, ‘এতদিন ধরে ধারাভাষ্য দেওয়ার পর মাঠে খেলতে পারব ভেবে ভালো লাগতেছে।

আমাদের প্রথম ভালোবাসা সব সময়ই ক্রিকেট খেলতে পারা। এশিয়ান লিজেন্ডসের হয়ে খেলা অনেকগুলো পুরোনো স্মৃতি মনে করিয়ে দেবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।