নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘এমন কিছু করছি না যা সমাজের ক্ষতি করছে’

জানুয়ারি ২৭, ২০২৫ ১০:৫১ 👁️ ৩১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার শোবিজে ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী গাঙ্গুলী। সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ- সব কিছুতেই তার নজরকাড়া উপস্থিতি। বোনের মতো দেবশ্রীর অভিনয় বেশ প্রশংসিত।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

তবে মাঝে মাঝে কিছু বিতর্ক পিছু নেয় তার। এই যেমন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির বিয়েতে দেখা মিলেছিল দেবশ্রীর। আর সেখানেই দেখা গেল সিঁথিতে ছোট্ট করে সিঁদুর পরেছেন অভিনেত্রী। সে থেকেই গুঞ্জন তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন শুভশ্রীর বোন?

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

এমন গুঞ্জনের জবাবে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন দেবশ্রী গাঙ্গুলী। দেবশ্রীর কথায়, ‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি।’

দেবশ্রী বলেন, ‘সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

তবে শুধু দেবশ্রী নয়, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেন। যদিও সেই নিয়ে নানা মত। তবে রেখাও এক সময় জানিয়েছিলেন, তিনি যে ধরনের সাজগোজ করেন তার সঙ্গে সিঁদুর বেশ মানানসই, তাই পরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।