নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:০৪ 👁️ ৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রফেতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. আল-মামুন (৪০) পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রফেতার মেহেদী ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মেহেদীর বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও আল-মামুন পালিয়ে যান।

পরে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় দেশীয় তৈরী চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতার ১

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে হেরোইনগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।