নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঐতিহাসিক তাবুক পাহাড়ে তুষারপাত

ফেব্রুয়ারি ২, ২০২৪ ৬:৫৫ 👁️ ৫৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সৌদি আরবের তাবুকের উত্তর এবং দক্ষিণাঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এরপর গতকাল বৃহস্পতিবার তাবুকের ঐতিহাসিক পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয়েছে।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

অন্য বছরের তুলনায় এ বছর সৌদিতে শীতকালে বেশি ঠান্ডা পড়েছিল। এরপর হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়। তাপমাত্রা কমে যাওয়ার পরই সাধারণ মানুষ তুষারপাতের জন্য প্রস্তুতি নেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

তাবুক অঞ্চলে এখন দেখা যাচ্ছে প্রকৃতির বৈচিত্রতা। পাহাড়ি অঞ্চলগুলো এখন মনোরম হয়ে উঠেছে।বৃহস্পতিবার তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ার পর তাবুক ছাড়াও মদিনা, আল জউফ এবং সীমান্তের উত্তরাঞ্চল কুয়াশায় ঢেকে যায়।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় তুরাফে অতিবৃষ্টি এবং শীলা বৃষ্টি হয়েছে। সৌদির বার্তাসংস্থা এসপিএ সামাজিক যোগাযোগ মাধ্যমে শীলবৃষ্টির কয়েকটি ছবি প্রকাশ করেছে।

সৌদি আরবের আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে তুষারপাত, বৃষ্টি এবং প্রচণ্ড ঠাণ্ডা বাতাস বয়ে যেতে পারে। আর এই বাতাস এতটা শক্তিশালী থাকবে যে এগুলোর কারণে ধুলিঝড় হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।