নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে যা জানা গেল

অক্টোবর ৫, ২০২৬ ১০:৪৯ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা হিট ড্রামা ‘তেরে বিন’-এর দ্বিতীয় সিজন ঘিরে দর্শকদের আগ্রহের অন্ত নেই। পার হয়ে গেছে দীর্ঘ সময়, তবুও ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদি এই জনপ্রিয় জুটিকে আবার পর্দায় দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন ভক্তরা।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

তবে বিভিন্ন সময়ে অভিনেতা ওয়াহাজের টুকটাক ইঙ্গিত ছাড়া নির্মাতাদের পক্ষ থেকে জোরালো কোনো আপডেট না থাকায় ভক্তদের মনে তৈরি হয়েছিল তীব্র ক্ষোভ ও হতাশা। এমনকি একপর্যায়ে গুঞ্জন ওঠে হয়তো নিঃশব্দেই বাতিল হয়ে গেছে ‘তেরে বিন ২’।

আরও পড়ুনঃ  লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, আশাহত হওয়ার কিছু নেই; পুরোপুরি বহাল রয়েছে ‘তেরে বিন ২’-এর কাজ। চলতি বছরের অক্টোবর মাসের শেষভাগেই নাকি লাইট-ক্যামেরা-অ্যাকশনে গড়াতে যাচ্ছে নাটকটির শুটিং। এমনকি দৃশ্যধারণের তারিখও ইতোমধ্যে নির্ধারণ করে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে মূল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় পুরো বিষয়টিকেই আপাতত জোরালো গুঞ্জন হিসেবে দেখতে বলছেন নাট্যসংশ্লিষ্টরা।

এরই মধ্যে মাহিরা খানের সঙ্গে নিজের নতুন পাকিস্তানি নাটক ‘মিঠিং দে বাওয়ে’-এর শুটিং সম্পন্ন করেছেন অভিনেতা ওয়াহাজ আলী। ফলে শুটিং শিডিউলের নতুন খবরের সত্যতা থাকলে, নিজের হাতে থাকা কাজ শেষ করে এবার তিনি মন দেবেন ‘তেরে বিন ২’-তেই। অন্যদিকে, অভিনেত্রী ইয়ুমনা জায়েদির ঝুলিতেও রয়েছে আহাদ রেজা মীরের বিপরীতে নতুন নাটক ‘ক্যাফে ফিরাক’।

আরও পড়ুনঃ  নগরীতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা নিয়ে প্যানেল আলোচনা

উল্লেখ্য, ‘তেরে বিন’-এর প্রথম সিজন শেষ হওয়ার পরপরই দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদির ছবি প্রকাশ করে তাদের আইকনিক চরিত্র ‘মুর্তাসিম’ ও ‘মীরব’-এর প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করা হয়েছিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।