নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

নভেম্বর ১০, ২০২৬ ১০:০৪ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফার্মেসী মালিক সমিতির কর্তৃক ঔষধ ক্রয় সহ সকল প্রকার লেনদেন বন্ধ ঘোষণার বিপরীতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়ার নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় কমিশনার এর সহোযোগিতা কামনা করে লিখিত আবেদন জমা দেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টায় ফারিয়া রাজশাহী বিভাগীয় সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে রাজশাহী জেলা ও মহানগর কমিটি, আরএসএম এক্সিকিউটিভ ফোরাম, এরিয়া ম্যানেজার ফোরামের নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি আবেদন জমা দেন।

আবেদনে ফারিয়া উল্লেখ করে ঔষধ বিক্রয়, ঔষধের মূল্য পরিশোধ, বকেয়া মূল্য পরিশোধ করে সহনশীল পরিবেশে রিপ্রেজেনটেটিভদের কাজ করতে দেওয়া। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে ঔষধের প্রয়োজনীয়তা, ডায়াবেটিস, হৃদরোগসহ জটিল রোগের জন্য ঔষধের গুরুত্বতা অনেক। সেক্ষেত্রে ঔষধ সাপ্লাই বন্ধ হলে রোগীদের জীবন সংকটাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। তাই বিসিডিএস-এর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

বিভাগীয় কমিশনারের নিকট লিখিত আবেদন জমা দেওয়ার পর নেতৃবৃন্দ জানান বিভাগীয় কমিশনার তাদের আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান করার।

এ বিষয়ে মহানগর ফারিয়ার সভাপতি সামস নয়ন বলেন বিসিডিএস তাদের নিজেদের মধ্যেকার ঝামেলায় আমাদেরকে জিম্মি করছে, আমরা এর প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসককে আবেদন করেছি, আশা করছি দ্রুত এর সমাধান হবে, নাহলে আমরা ফারিয়ার নেতৃবৃন্দ আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলনে নামবো।

আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে ফারিয়া রাজশাহী বিভাগীয় কমিটি জেলা কমিটি, মহানগর কমিটি, আরএসএম এক্সিকিউটিভ ফোরাম, এরিয়া ম্যানেজার এক্সিকিউটিভ ফোরামের নেতৃবৃন্দসহ ফারিয়ার প্রায় তিন শতাধিক সদস্য একত্রিত হয়ে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার একাত্নতা ঘোষণা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএসএম এক্সিকিউটিভ ফোরাম-এর সাধারণ সম্পাদক মো. তাকিরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, রাজশাহী জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসসহ ফারিয়ার নেতৃবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।