নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কর আদায় শাখার কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১০:২৩ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর আদায় শাখার অফিস সহকারী মোঃ মাহমুদ হাসান ও অফিস সহায়ক এসএম উজির আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাসিকের কর আদায় শাখা আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহমেদ শিমুল, অফিস সহকারী জাকির হোসেন। অনুষ্ঠানে অফিস সহকারী মোঃ মাহমুদ হাসান ও অফিস সহায়ক এসএম উজির আলীকে শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মহিউদ্দিন আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মোঃ তাজউদ্দিন, মোঃ সেকেন্দার আলী, মোজাফফর হোসেন, রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।