নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কাস্টমস্ আইন ২০২৩ বাস্তবায়নকল্পে প্রশিক্ষণ কর্মশালা

মে ২৯, ২০২৪ ৮:৩১ 👁️ ৩৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : ২৯ মে বুধবার সকাল ১১:০০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র “বোর্ডরুমে” কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় কাস্টমস্ আইন, ২০২৩ বাস্তবায়নকল্পে নতুন আইনের উপর রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ ও আমদানিকারক, রুপপুর পারমাণবিক স্থল শুল্ক স্টেশন ও ঈশ্বরদী ইপিজেড এর সিএন্ডএফ প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। প্রশিক্ষক হিসেবে ছিলেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশন এর ডেপুটি কমিশনার অব কাস্টমস জনাব মোঃ নূর-উদ্দিন মিলন ও রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহিম হোসেন। কর্মশালাতে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনাব মোঃ নুর-উদ্দিন মিলন বলেন, আপনাদের সুবিধার্থে সরকার কাস্টমস্ আইন-২০২৩ ইংরেজীর পাশাপাশি বাংলা ভার্সন তৈরী করেছেন। যদি কখনও বাংলা ও ইংরেজী এর মধ্যে মতপার্থক্য তৈরী হয় তবে বাংলাকে প্রাধান্য দেয়া হবে।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ সাদরুল ইসলাম, মোঃ হারুন উর রশীদ, মোঃ কবির হোসেন, এস,এম আইয়ুব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।