নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কিশোরীর আপত্তিকর ছবি ছড়ানোয় যুবকের জেল

মার্চ ১৫, ২০২৩ ৯:১৪ 👁️ ৮৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন ২৬ বছরের সোহান শেখ (২৬)। তারপর কৌশলে কৌশলে তোলেন আপত্তিকর ছবি। পরে পরিবার অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ে দিতে রাজি না হলে সেইসব আপত্তিকর ছবি ছড়িয়ে দিয়েছিলেন সোহান। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাইয়ের করা মামলায় আদালত সোহানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহানের বাড়ি পাবনার ঈশ^রদী উপজেলার ফতে মোহাম্মদপুর নিউ কলোনী। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

তিনি জানান, ১৬ বছরের কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন সোহান। তারপর বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কিশোরীর পরিবার এখনই তার বিয়ে দিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সোহান ওই কিশোরীর বাবার মোবাইল ফোন চুরি করেন। পরে তার কাছে থাকা কিশোরীর আপত্তিকর ছবি ওই মোবাইল ফোনে নেন। এরপর ওই কিশোরীর বাবার ফেসবুক আইডি থেকেই আপত্তিকর ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে কিশোরীর পরিবার। এ নিয়ে ওই কিশোরীর ভাই ২০২০ সালের ৬ আগস্ট ঈশ^রদী থানায় সোহানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

আইনজীবী ইসমত আরা জানান, এই মামলার বিচার চলাকালে সোহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে একটি ধারায় দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আরেকটি ধারায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। রায়ে আদালত বলেছেন, সাজা একটার পর একটা কার্যকর হবে। জরিমানার টাকা না দিলে প্রতি এক লাখের জন্য আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।