অনলাইন ডেস্ক: গত একদিনে সারাদেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা শহরে ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে আগুন দেওয়া হয়। আগুনের ঘটনায় ৬টি বাস, ৩টি পিকআপভ্যান, ২টি কাভার্ডভ্যান ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিটের ১০৫ জন কর্মী কাজ করেন বলেও জানান এ কর্মকর্তা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

