নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গম্ভীরের ‘ম্যাজিক’ দেখতে মুখিয়ে আছেন শাহরুখ

নভেম্বর ২২, ২০২৩ ১১:২৫ 👁️ ৯৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: কলকাতা নাইটরাইডার্সের (কেকেআর) মেন্টর হলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। অধিনায়ক হিসাবে কলকাতা নাইটরাইডার্সের হয়ে আইপিএল জিতেছিলেন গম্ভীর।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার তাকে মেন্টর হিসাবে নিয়ে এলেন কেকেআরের মালিক শাহরুখ খান। নতুন দায়িত্ব পেলেন গম্ভীর। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। তখন অধিনায়ক ছিলেন গম্ভীর।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

তাকে মেন্টর করে শাহরুখ বলেন, ‘গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হলো ও। গম্ভীরের অভাববোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআর-এর জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।’

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

গম্ভীর বলেন, ‘আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এ ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমি শুধু কেকেআর-এ ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআর-এর ২৩ নম্বর। আমি কেকেআর।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।