নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গলায় ফাঁস নিয়ে পাবিপ্রবির এক ছাত্রীর আত্মহত্যা

মার্চ ২৬, ২০২৪ ১:০৩ 👁️ ৩১ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।সোমবার (২৫ মার্চ) ভোরে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নাম্বার রোডের গ ব্লকের একটি ভাড়া বাসায় এই ঘটে। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে তার মরদে উদ্ধার করে।নিহত ছাত্রীর নাম শারভীন সুলতানা মীম (২৬)। তিনি মেহেরপুরের সালদা থানার গাংনী উপজেলার সালদা এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলায় ফাঁস নিয়ে মিম পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।নিহতের স্বামীর নাম আসিফ মোর্শেদ। তার বাড়ী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুরে। তার বাবার নাম আবদুল মালেক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাহেন ১০ম ব্যাচের শিক্ষার্থী।তারা গত ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে তার সহপাঠি সুত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ  খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

ভাড়া বাসার মালিক জানান, ২ মাস আগে ঐ ছাত্রীর স্বামী এই বাসাটা ভাড়া নেন। তারা সেখানে সব সময় থাকতেন না৷ গত রাতে নিহতের স্বামী বাসায় ছিলেন না। তিনি ঢাকায় ছিলেন। সকাল সাড়ে নয়টায় তার স্বামী ঢাকা থেকে বাসায় গিয়ে দেখেন দরজা বন্ধ। দরজা ধাক্কাধাক্কির পরেও না খুললে সবার সন্দেহ হয়। পরে পুলিশকে ফোন দিলে তারা ফায়ার সার্ভিসকে নিয়ে এসে দরজা ভাঙে নিহতকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় পায়া যায়।

নিহতের স্বামী আসিফ মোর্শেদ আটকের আগে গণমাধ্যমকর্মী ও পুলিশকে জানান, গতকাল রোববার বিকেল ৪টার সময় মিমের সঙ্গে তার কথা হয়। এরপর তাকে ফোন বন্ধ দেখাচ্ছিল। সেহেরির সময় ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি। রাত সাড়ে চারটায় তিনি ঢাকা থেকে রওনা হন। বাসায় এসে বাড়ীওয়ালাকে সাথে নিয়ে নিয়ে গিয়ে দরজা বন্ধ দেখেন। এরপর পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসে।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা সকাল এগারোটায় খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। তখন দেখি পুলিশ এবং ফায়ার সার্ভিস চলে এসেছে। এরপর দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস নিয়ে পাওয়া যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত গলায় ফাঁস নিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জন্য ছাত্রীর স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি বলেন, নিহত ছাত্রীর বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কি কারণে সে আত্মহত্যা করেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।