নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার

জুন ৫, ২০২৩ ১০:২০ 👁️ ৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নারীর নাম অলকা রানী সিং (৫২)। গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা তিনি। অলকার স্বামীর নাম নির্মল চন্দ্র সিং।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যায় অলকার বাড়িতে এই অভিযান চালায়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

র‌্যাব জানায়, অলকার বাড়িতে হেরোইন থাকার খবর পেয়ে র‌্যাবের একটি দল গিয়ে বাড়িটি ঘেরাও করে। এ সময় অলকা পালানোর চেষ্টা করলে র‌্যাবের নারী সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

এ নিয়ে অলকার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।