বুধবার (১ নভেম্বর) দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গোদাগাড়ী থানার বসন্তপুর বাজার মোড়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল বসন্তপুর বাজার মোড়ে পৌছালে দুইব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টাকালে নাসির উদ্দিনকে আটক করে র্যাব। তার কাছে তল্লাশী চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।