নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

নভেম্বর ৫, ২০২৫ ১২:২৮ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে পথে ও হাসপাতালে আরও তিনজন মারা যান।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চকরিয়া মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান নিহত পাঁচজনের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।