নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি করতে জীবনবৃত্তান্ত চেয়েছে কেন্দ্র

ফেব্রুয়ারি ২, ২০২৪ ৬:২৪ 👁️ ৯৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগর ছাত্রলীগের নতুন কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

কমিটিতে পদ-প্রত্যাশীদের আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে দিতে হবে। নির্ধারিত সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

জীবনবৃত্তান্তের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্ম সনদের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাস করা পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি ও অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদের (যদি থাকে) ফটোকপি যুক্ত করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।