নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

অক্টোবর ৩১, ২০২৪ ৩:৩৯ 👁️ ৩২ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

নিহতরা হলেন, উপজেলার দর্গাপুর কামার পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২২)।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফাজ উদ্দীন বলেন, রাত সাড়ে আটটার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবার বাজার থেকে বাড়ি ফিরছিল। তাদের ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহোদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব । পরে তাদের গাছ থেকে টেনে নামিয়ে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

ভোলাহাট থানার ওসি মো. শাহিনুর রহমান বলেন, ছিনতাই করতে গিয়ে দুই যুবক পিটুনি খেয়ে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।