নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শ্রীরামপুর ঘাটে সদর উপজেলা ভূমি কর্মকর্তার অভিযান

জানুয়ারি ১৭, ২০২৬ ৭:১৮ 👁️ ২১ views
Link Copied!

সাজিদুর রহমান, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় নদীর পাশে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রবিউল আঊয়াল, পিতাঃ আব্দুল লতিফ গ্রামঃ উত্তর ভবানীপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ নামের একজন ব্যক্তিকে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

উল্লেখ যে রবিউল আওয়াল নামের এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাটিকাটার সাথে জড়িত এবং এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় এই ব্যবসার নেতৃত্বে দিয়ে আসছিল। এদের দৌরাত্মের ফলে ট্রাক্টরের ধাক্কায় গত ৩ বছরে একাধিক জনের মৃত্যুও হয়েছে।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

স্থানীয় জনগণের মতে, প্রসাশনের এমন নজরদারি ও প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করলে তাদের জমি ও রাস্তার ক্ষতি অনেকাংশে কমে যাবে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ একরামুল হক নাহিদ বলেন সকাল আনুমানিক ১১.৪৫ মিনিটে অভিযান পরিচালনা করলে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় ধরলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।