নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইয়ের আম ইন্দোনেশিয়ায় পাঠাতে চাইলে সহযোগিতা করবে দূতাবাস: রাষ্ট্রদূত

জুলাই ১, ২০২৫ ৮:১৪ 👁️ ৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : এখানকার ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে ইন্দোনেশিয়া দূতাবাস সহযোগিতা করবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু এ কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান। এদিন মহারাজপুরে অবস্থিত ম্যাঙ্গো ফ্রুট প্রোটেক্টিভ পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান, তাহলে ঢাকার দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের ওপর।

এ সময় চাঁপাই অ্যাগ্রোর চলমান প্রজেক্ট, কোল্ডস্টোরেজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জ্বল সম্ভাবনা ঘিরে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ইন্দোনেশিয়ার ঢাকার দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।