নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চারঘাটে এক ভ্যান চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

অক্টোবর ১১, ২০২৬ ৮:৫১ 👁️ ২৫ views
Link Copied!

পিন্টু আলী, চারঘাট : রাজশাহীর চারঘাটে এক ভ্যান চালককে কুপিয়ে রাস্তার পাশে ফেলে ভ্যান নিয়ে চলে গেছে দূর্বত্তরা। রবিবার সন্ধার পর ৭টার দিকে চারঘাট উপজেলার কাঁকড়ামারী-পরানপুর রোডের শিশাতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। ভ্যান চালকের নাম তফেল আলী (৫০)। তিনি অনুপামপুর কারিগরি পাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে। ভ্যান চালককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরিভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
‎
‎ভুক্তভোগী ভ্যান চালকের সাথে কথা বলে জানা যায়, সন্ধা সাড়ে ৬টার দিকে দুজন ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাবে বলে ভ্যান ভাড়া নেয়। কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের আগে শিশাতলায় পৌঁছালে ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড় ও চাপাতি বের করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায়। পরে আহত ভ্যান চালক চিল্লাচিল্লি ও কান্নাকাটি করলে রাস্তা দিয়ে যাওয়া অন্য ভ্যান চালক ও যাত্রীরা তাকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
‎
‎চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক .ডা: তহুরুজ্জামান জানিয়েছেন। আহত ভ্যান চালকের দুই হাতই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে একটি হাত ভেঙে গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।