নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ৯২৪ কোটি টাকা

জুলাই ৭, ২০২২ ৯:৫৫ 👁️ ৪৩ views
Link Copied!

দেশে আর দুদিন পর আগামী রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মুসলমানদের অন্যতম বড় এ উৎসবকে ঘিরে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ঢল নেমেছে। মাত্র ছয় দিনে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা করে) ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা।

আরও পড়ুনঃ  নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বল‌ছে, চলতি জুলাই মাসের প্রথম ছয় দি‌নে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়ে‌ছেন প্রবাসী বাংলা‌দেশিরা।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে সবসময়ই রেমিট্যান্স প্রবাহ বাড়ে‌। এ ছাড়া এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যাচ্ছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

তার আগের অর্থবছরে (২০২০-২১) রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার। এ ছাড়া গত জুন মাসে রেমিট্যান্স এসেছে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার, যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম।

চলতি বছরের মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আর আগের বছরের এই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৮ লাখ ডলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।