স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) ৮:১০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ইটের তৈরী মঞ্চ এ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমদাদুল হক (৪৭), পিতা: মৃত আব্দুল বারী, সাং: কামনি গঙ্গারামপুর, থানা: চারঘাট, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে...
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) ৮:১০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ইটের তৈরী মঞ্চ এ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমদাদুল হক (৪৭), পিতা: মৃত আব্দুল বারী, সাং: কামনি গঙ্গারামপুর, থানা: চারঘাট, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।