নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ছেলেরা আমাকে খেলতে নিত না : তাসনুভা তিশা

মে ৩, ২০২৫ ৬:০৭ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আর দু-দিন পরই শুরু হতে যাচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন। সেখানে অনেক তারকারা উপস্থিত হচ্ছেন, গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তারা।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

সেখানে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সেখানে শৈশবে তার ক্রিকেট খেলা নিয়ে নানা মজার স্মৃতি তুলে ধরেন। শুধু তাই নয়, আবার ক্রিকেট খেলায় অংশ নিতে পারছেন বলে একরকম আনন্দে আত্মহারাও অভিনেত্রী।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

তাসনুভা তিশা বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে, সব পরিচিতি লোকজন। গত বছর আমি অংশ নিতে পারিনি। ফেসবুকে ঢুকেই দেখছিলাম, সবাই ক্রিকেট খেলছে। কিন্তু ওইসময় আমি ফিজিক্যালি ফিট ছিলাম না। এরপর যখন হবে, অবশ্যই আমি অংশ নিব।’

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

শৈশবের স্মৃতি টেনে তাসনুভা তিশা আরও বলেন, ‘ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু আমার ব্যাট ছিল না, তাই ছেলেরা আমাকে খেলতে নিত না।’

কাজ ছাড়া আর ক্রিকেটে খেলার সুযোগ হয় না বলেও জানান অভিনেত্রী। তার কথায়, এখন কি আর ক্রিকেট খেলা হয়! শটের জন্য ক্রিকেট খেলেছি। আরও বলেন, ‘আমি জানি আমি কোনো খেলায় জিতি না। তবে যেই ফর্মে খেলি, ইভেন আমি যদি ফিল্ডিংও করি, তাহলে আমি ওই জায়গাটাতেও প্রোপারলি খেলতে চাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।