নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি

অক্টোবর ২, ২০২৬ ৯:১৭ 👁️ ১২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলাকে সভাপতি এবং সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টুকে সাধারণ সম্পাদক করে সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন জননেতা আতাউর রহমানের নাতী এবং স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি সাইদুর রহমানের ভাগ্নে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন রহমান কনক। পাশাপশি ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

আরও পড়ুনঃ  হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ-ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, জননেতা আতাউর রহমান স্ট্রাস্টের চেয়ারম্যান আফরোজি রহমান খেলনা (পদাধিকার বলে) এবং জননেতা আতাউর রহমান স্ট্রাস্টের সদস্য সচিব মাসুদ রানা সরকার (পদাধিকার বলে)।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সহ-সভাপতি হিসাবে এ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ওয়ালিউর রহমান বাবু, ডা. রোকনুজ্জামান রিপন ও মাসুজ্জামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূরে ইসলাম মিলন, সেলিম রেজা ও জাওয়াদ আহমেদ রাফী, কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনজিলা এবং কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- কাজী রকিব উদ্দিন, ড. ইবরাহিম হোসেন, মাজেদুর রহমান, ইউসুফ আলী, রাজিব আলী রাতুল, মেহেদী হাসান তুলিপ, মোছা. জুথি ও আইয়ুব আলী তালুকদার।

আরও পড়ুনঃ  নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

সভায় আগামী ৯ অক্টোবর, ২০২৬ রোজ শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে মানবতাবাদী সাংবাদিক নেতা জনাব সাইদুর রহমান স্মরণে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নাগরিক শোকসভার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। উক্ত নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।