নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬ ১০:৪৮ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশের সকল বিভাগে আয়োজনের ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজা পালনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, লালন আমাদের মাটি, মানুষ ও মানবিকতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন মহান সাধক। তাঁর দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। লালনের গান ও দর্শন শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি আমাদের সমাজ ও জীবনবোধেরও গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুনঃ  তাহেরপুর পৌরসভায় এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

তিনি বলেন, কবীর ও লালনের দর্শনের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য, মানবিকতা ও আত্মশুদ্ধির যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে লালনের দর্শন আমাদের অনুপ্রেরণা দিতে পারে। সংস্কৃতি একটি জাতির পরিচয় ও ঐতিহ্যের অন্যতম প্রধান ভিত্তি। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তাই লালনসহ আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

তিনি আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, এটি আমাদের সমৃদ্ধ লোকঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চারও অন্যতম কেন্দ্র। রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের আয়োজন নিঃসন্দেহে সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে লালনের দর্শন ও ভাবসংগীত মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান থেকে রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও লালন গবেষক আবদেল মাননান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাহারুল ইসলাম।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।