নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাবিতে ডেঙ্গু প্রতিরোধে হল প্রাধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা

অক্টোবর ৩, ২০২৬ ৯:৪১ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু প্রতিরোধে আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৩ অক্টোবর) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় সপ্তাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু

সভায় ক্যাম্পাসে, বিশেষ করে আবাসিক হলগুলোতে ডেঙ্গু প্রতিরোধে মশা ও লার্ভানাশক ছিটানো, ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার, হলের ভেতর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য অপসারণসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক

এ সময় এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপাচার্য।

সভায় আবাসিক হলগুলোর অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এসব সমস্যা সমাধানেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপাচার্য।

আরও পড়ুনঃ  হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ-ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিকসহ আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।