নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই : আসাদুল হাবিব দুলু

অক্টোবর ২২, ২০২৬ ১০:১২ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষের পরম বন্ধু গাছ আহার ও আশ্রয় দেয়, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই।

আরও পড়ুনঃ  নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার লালমনিরহাটের ডিসি পার্কে ‘বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো’ স্লোগানকে সামনে রেখে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপণ কর্মসূচির উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এলক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলামসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।