স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা হতে ১৪৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) ৯:৪০ ঘটিকায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম কাশিয়াডাঙ্গা বাইপাস রোড রেলক্রসিং এর পূর্ব পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজুল মুন্না (৩০), পিতা: মোঃ জয়নাল আবেদিন দুলাল, সাং: আলীগঞ্জ উত্তর পাড়া, থানা: কাশিয়াডাঙ্গা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৪৭ পিস ইয়াবা, ১...
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা হতে ১৪৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) ৯:৪০ ঘটিকায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম কাশিয়াডাঙ্গা বাইপাস রোড রেলক্রসিং এর পূর্ব পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিনহাজুল মুন্না (৩০), পিতা: মোঃ জয়নাল আবেদিন দুলাল, সাং: আলীগঞ্জ উত্তর পাড়া, থানা: কাশিয়াডাঙ্গা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৪৭ পিস ইয়াবা, ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন এবং নগদ ৩০০০ টাকা জব্দ করা হয়।