নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

অক্টোবর ১৯, ২০২৬ ১০:১৯ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্রসঙ্গে খবরের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন ভুয়া এআই ভিডিওর সূত্রে।

আরও পড়ুনঃ  ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

এআই দিয়ে কেউ তার ‘আপত্তিকর’ ভিডিও বানিয়ে অন্তর্জালে ছড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে জোর চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ  বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

পরে পরীমনিও প্রতিক্রিয়া দিয়েছেন। ক্ষোভ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। এবার সরাসরি গণমাধ্যমের সামনেও কথা বললেন।

ফেসবুক লাইভে এসে স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলায় অকেই পরীর সাহসের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন পরীমনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন। জীবনে বারবার নানা ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

আরও পড়ুনঃ  নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়য়ানির ঘটনা দিনদিন বেড়ে চলেছে। তাই এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরীমনি। তার ভাষ্য, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’

কেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।