নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ১৯, ২০২৬ ১০:৪০ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো: রাজা (৪২); হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মৃত হাসানুজ্জামান সুজনের ছেলে মো: জুবায়ের (৩৮); মোল্লাপাড়া গ্রামের নুর আলমের ছেলে মো: সেলিম (৪০) এবং রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত মোস্তাক খান তুষারের ছেলে মো: ইসমাইল হোসেন (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৪৯ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।