নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ধামইরহাটে কৃষক হত্যা, একই পরিবারে ৭ সদস্য গ্রেপ্তার

অক্টোবর ৩, ২০২৬ ১০:১৪ 👁️ ১২ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জমিজমার বিরোধ ও করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে আবুল কাশেম (৫৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়েরের পাঁচ ঘণ্টার মধ্যে সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বড়শিবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাকিবুল ইসলাম রনি, মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল হাকিম, কফিল উদ্দিন, ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম, মৃত ইসমাইল হোসেনের স্ত্রী হামিদা বেগম, আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম এবং রাকিবুল ইসলাম রনির স্ত্রী জিয়াসমিন।

আরও পড়ুনঃ  নগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আবুল কাশেম মারা যান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, করলা খেতে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে আবুল কাশেমের সঙ্গে রাকিবুল ইসলাম রনিদের বিরোধ ও মারামারি হয়। এতে আবুল কাশেমসহ তাঁর পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান। তাঁর স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সেলফ-সেন্সরশিপ: সাংবাদিক চুপ থাকলে ক্ষতিটা কার

এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে গেলে সিআইডির সদস্য ও ধামইরহাট থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, গ্রেপ্তার সাত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল সমন্বিতভাবে অভিযান চালিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।