নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ নিখোঁজ

ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:২৯ 👁️ ২০ views
Link Copied!

এম.এ.জলিল রানা,জয়পুরহাট : জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ নিখোঁজ। জয়পুরহাট শহরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জিহাদ (১১) গত ২৩ ডিসেম্বর-২০২৫ থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা মো: মোশারফ গত বুধবার জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ ডিসেম্বর-২০২৫ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জিহাদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

নিখোঁজ জিহাদের স্থায়ী ঠিকানা জেলার শান্তিনগর এলাকায়। তার বয়স ১১ বছর এবং উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা এবং মাথায় ছোট কালো চুল রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি লাল রঙের জ্যাকেট ছিল। সে বাংলা ভাষায় কথা বলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।