নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জামায়াত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো : জামায়াত আমির

জানুয়ারি ২৫, ২০২৬ ১২:৩২ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করবো। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচার ব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করবো।’

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙনে মানুষ প্রতি বছর সর্বস্বান্ত হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন, নদীর বাঁধ শক্তিশালী করা, নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করবো। সিরাজগঞ্জের দুগ্ধ উৎপাদন করে সরাসরি ঢাকায় না পাঠিয়ে সারা দেশের চাহিদা পূরণ করবো। তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জ এর দুঃখ দুর্দশাগ্রস্ত শ্রমিকদের উন্নয়নে কাজ করবো।’

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে অনিয়ম দুর্নীতি, চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবো না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদেরকে বয়কট করুন। এবারে নির্বাচনে আপনারা চাঁদাবাজদেরকে বয়কট করুন।’

জামায়াতসহ দশ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে-বাইরে, কর্মস্থলে সুরক্ষা দেওয়া হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন, তারাই নারীদের ক্ষতি করেন।

তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন। হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে ওসমান হাদী হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের বিচার করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে তারা ভারতীয় আধিপত্যের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত দশ দলীয় জোটের প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত দশ দলীয় প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মওলানা মো. জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, ছাত্র শিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা ও জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ এবং সিরাজগঞ্জের বিভিন্ন থানা ও পৌরসভা শাখা জামায়াতের আমির এ জনসভায় বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।