নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জুন ২৪, ২০২৫ ১০:৩৩ 👁️ ৪৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জেরোম বাজিনার নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক আহসান প্রতিনিধিদলকে তাদের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সভায় অন্যান্যদের মধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি থমাস সুইতালা, সুপর্ণা রায়, ফারুক আহমেদ, সাবরিনা তানজিন এবং জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।

এছাড়াও, জাবি’র পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং ফার্মেসি বিভাগেরঅধ্যাপক মাসুম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকের পর, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করে এর চলমান গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।