নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জুতার ভেতর থেকে ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার 

ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:২৪ 👁️ ১৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ১নং ওর্য়াডের অন্তর্গত সিএন্ডবি থেকে আঁচুয়া তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় জুতার ভেতর থেকে ২০০ গ্রাম হেরোইনসহ সোহেল রানা (২৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় প্রায় ২০ লাখ টাকার এ হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

র‌্যাব-৫ এ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত আসামীকে অবৈধ হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারত হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নওগার জেলার দিকে যাচ্ছিল। গ্রেফতারকৃত উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোদাগাড়ী থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।