নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

মার্চ ৩০, ২০২৬ ২:১৬ 👁️ ৭৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

আজ (সোমবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগেও তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনঃ  চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এছাড়া জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মজুতদারি রোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

জ্বালানি তেলের যথাযথ তদারকি নিশ্চিত করতে সারাদেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

এসব টিমের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগের সুবিধার্থে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

এছাড়া তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।