নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল ও ওমান

নভেম্বর ৩, ২০২৩ ৫:০৭ 👁️ ৬২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন এই বিশ্বকাপে জায়গা করে নিলো নেপাল ও ওমান। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে যার যার ম্যাচে জয় পেয়েছে দুই দলই।
বাহরাইনকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওমান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে নেপাল। ২০১৪ অভিষেক টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ বছর পর আবারও বিশ্বকাপের মূলপর্বে নেপাল।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এশিয়া অঞ্চলের বাছাইপর্বে আজ নেপালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্পিনার কুশল মাল্লা ও সন্দীপ লামিচানের মিতব্যয়ী বোলিংয়ে ৯ উইকেটে ১৩৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি আরব আমিরাত। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করেছে।
অন্যদিকে, আকিব ইলিয়াসের ১০ রান দিয়ে ৪ উইকেটের সুবাদে বাহরাইনকে ৯ উইকেটে ১০৬ রানে থামিয়ে দেয় ওমান। রান তাড়ায় তাদের দুই ওপেনার কেশপ প্রজাপতি ও প্রতীক আথাভালে ৬ ওভার বাকি থাকতেই জয় বের করে আনে।
মূলত ফুটবলের মতো ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। যদিও ফুটবল বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে ৩২টি দল অংশগ্রহণের সুযোগ দিয়েছে ফিফা। প্রতিযোগিতায় পিছিয়ে থাকা আইসিসি এবার তাই ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ১২ দল নিয়ে।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরে উঠেছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র‌্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

কোয়ালিফায়ার খেলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা ও পাপুয়া নিউগিনির পর মূলপর্ব নিশ্চিত করল এশিয়ার আরও দু্ই দেশ নেপাল ও ওমান। বাকি তিন দল নির্ধারণ হবে আমেরিকা (একটি), আফ্রিকা (দুটি) থেকে। ২০টি দলকে প্রথম রাউন্ডের জন্য ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। এখান থেকে শীর্ষ দুটি দল নিয়ে হবে সুপার এইট। এখানেও ৪টি দল নিয়ে দুটি গ্রুপ ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।