নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ট্রল করায় আইনি পদক্ষেপে যাচ্ছে লুবাবার পরিবার

অক্টোবর ৩০, ২০২৩ ২:৪৩ 👁️ ৮৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

মূলত দাদার হাত ধরেই শোবিজে পথচলা শুরু এই খুদে তারকার।
গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন লুবাবা। এমনিক সিনেমাতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে তার হাতে।

আরও পড়ুনঃ  কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

সম্প্রতি সামাজিকমাধ্যমে নেটিজেনদের দ্বারা ট্রলের শিকার হচ্ছেন এই শিশুশিল্পী। বিষয়টি নিয়ে এবার সরব হলেন তার মা জাহিদা ইসলাম। জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।

এ প্রসঙ্গে লুবাবার মা বলেন, সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলেই ব্যবস্থা নেব। কারণ, এটা আমার সন্তানের মানসিক সমস্যার সৃষ্টি করছে।

নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, লুবাবা টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।

আরও পড়ুনঃ  পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

প্রসঙ্গত, কয়েক দিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলেন ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। যা এখনও সামাজিকমাধ্যমে চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।