নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতার ট্রাক্টরে আগুন

অক্টোবর ২৮, ২০২৫ ১০:২৭ 👁️ ২১ views
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

স্থানীয়দের বরাত দিয়ে পোরশা থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) শাহ আলম বলেন, ওই স্কুলছাত্র দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এবিষয়ে মামলা দায়ের হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।