নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রেন ভাড়া করলেন এমপি

জানুয়ারি ২৩, ২০২৩ ৭:৩৯ 👁️ ৪৮ views
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী ২৯ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না। ওই মহাসমাবেশে সিরাজগঞ্জ-২ আসনের নেতাকর্মীদের নিয়ে যেতে এই ব্যাতিক্রমী পদক্ষেপ নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

ওই দিনে তার নির্বাচনী এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীদের যাওয়ার জন্য ১৫ বগির এই বিশেষ ট্রেনটি ভাড়া করেছেন তিনি। স্থানীয় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। ট্রেনটি যাবার পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে।

পরবর্তীতে বিরামহীনভাবে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে। প্রধানমন্ত্রীর জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবেন তিনি। ঐতিহাসিক সমাবেশকে সফল করতে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা ট্রেন ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৯ তারিখে রাজশাহী যাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। ট্রেনটি এখান থেকে সকাল ৯টায় ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, সেদিন রবিবার হওয়ায় সিল্কসিটি বন্ধ থাকার কারনে শিডিউলের কোনও সমস্যা হবেনা। এছাড়াও ১৫ বগিতে যতগুলো আসন আছে সেই সবগুলো আসনের ভাড়া দিয়েই ট্রেনটি নিতে হবে। এর বাইরে অতিরিক্ত বগির চাহিদা থাকলে সেটা দেওয়া যাবে কিনা সেটা নির্ভর করবে সেই মুহুর্তে অতিরিক্ত বগি আছে কিনা তার ওপরে। যদি থাকে সেটাও অন্যান্য বগির মতোই ভাড়ায় নিতে হবে।

জানা গেছে, ট্রেনের প্রতিটি বগিতে প্রায় ২৫০জন করে যাবেন। তবে সব মিলিয়ে এমপির নির্বাচনী এলাকা থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মীর এই জনসভায় অংশ নেবার কথা রয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে আরও কয়েকটি বগি ভাড়া নিয়ে এই বিশেষ ট্রেনে সঙ্গযুক্ত করা হতে পারে। এছাড়াও ওখানে এই বিপুল সংখ্যক নেতাকর্মীর আপ্যয়নের ব্যবস্থাও করবেন এমপি মুন্না।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য আমি এই বিশেষ ট্রেনের ব্যায়ভার সহ সমাবেশে যোগদানকারি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করেছি। প্রয়োজনে সুযোগ থাকলে ট্রেনের বগিও বৃদ্ধি করার কথা জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা তৈরি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।