নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৯:৩৮ 👁️ ৮১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় অবতরণ করেন তিনি।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

ঢাকা সফরকালে ক্যাফিয়েরো দেশটির মিশন (কনস্যুলেট) ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা চুক্তি সই হতে পারে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।