নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সফল উদ্যোক্তা সামান্থা

অক্টোবর ২৪, ২০২৬ ৬:৫৭ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ব্যবসায় সাফল্যে আলোচনায় এসেছেন তিনি। তার প্রতিষ্ঠিত সুগন্ধির ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের আয় করে নজর কেড়েছে। অভিনেত্রী অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ প্রতিষ্ঠা করেন। জানা গেছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আটগুণ। বর্তমানে এর আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে। সুগন্ধির এই ব্যবসায় এমন সাফল্য তার পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

নিজের দুই উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা জানান, ভিন্ন ধরনের দুটি উদ্যোগকে গুরুত্বপূর্ণ সাফল্যের মাইলফলকে পৌঁছাতে দেখে তিনি আনন্দিত। তার কাছে ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশেষ আবেগের একটি সিনেমা। অন্যদিকে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা। এই যাত্রায় তার সঙ্গে থাকা দলের সদস্যদের অবদানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

সুগন্ধির ব্যবসার বাইরেও একাধিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’ নামের একটি ফ্যাশন ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড। এ ছাড়া ‘মাইল কালেক্টিভ’ নামের সক্রিয় পোশাক ও জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান এবং ‘গাটাকা’ নামের পুষ্টিবিষয়ক সম্পূরক পণ্যের ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।