নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

অক্টোবর ২৫, ২০২৬ ৮:১৪ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী মোঃ নাহিদ (২০)‘কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

আরও পড়ুনঃ  জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই : আসাদুল হাবিব দুলু

এসআরবি’র দেওয়া তথ্য ও বাদীর এজাহার হতে জানাযায়, আসামি মোঃ নাহিদ (২০) গোপনে বাদীর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্লাাকমেইল করত এবং একাধিকবার বাদীর ইচ্ছার বিরুদ্ধ ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন সিহাবের মোড়ে (ভুগরইল পশ্চিমপাড়া) এলাকায় বাদীর শ্বশুরবাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

পরবর্তিতে এসআরবি-৫,রাজশাহী শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩:৪৫ ঘটিকায় উক্ত শাহমুখদুম থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী রাজপাড়া থানাধীন নাইচ কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাহিদ (২০), পিতাঃ জাকির, সাং: সিহাবের মোড়, থানা: শাহমুখদুম, জেলা: রাজশাহীকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।