নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঢাবি প্রশাসনের সঙ্গে স্পেনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:৫৩ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা-এর নেতৃত্বে ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা’র সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

এসময় স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্টা রিভাস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ঢাবি ও স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেন তারা।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।