নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দিনের শুরুতেই হাসানের জোড়া আঘাত

নভেম্বর ২৩, ২০২৪ ৯:৫০ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অ্যান্টিগায় দিনের শুরুটা আপাতত বাংলাদেশেরই বলা চলে। আরও স্পষ্ট করে বললে হাসান মাহমুদের। আগের দিন উইকেট পাননি। তবে বোলিংটা করেছিলেন দারুণ। একদিন পর এসে যেন পুরস্কার পেলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এলবিডব্লু করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

খানিক পর আবার আঘাত। এবারে ফিরলেন আলঝারি জোসেফ। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান। একই ওভারে আউট হতে পারতেন কেমার রোচও।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এবারে ভাগ্যটা গেল হাসানের বিপক্ষে। জশুয়া ডি সিলভার মতো একই লাইন-লেন্থে বল করেছিলেন। এই দফায় আম্পায়ার্স কল বাঁচিয়ে দেয় উইন্ডিজদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৮।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।