নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:১৬ 👁️ ৫০ views
Link Copied!

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা বাজারে একটি অ্যালুমিনিয়ামের দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে নগদ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের পিতল, তামা ও কাঁসার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা বাজারের ‘মেসার্স ভূইয়া অ্যালুমিনিয়াম স্টোরে’ এ চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মো. ফিরোজ ভূইয়া (৪৮)। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা।
দোকানের পেছনের টিন কেটে প্রবেশ

দোকান মালিকের অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে কর্মচারীদের নিয়ে দোকানের মালামাল গুছিয়ে দোকান বন্ধ করে তালাবদ্ধ করে বাড়িতে চলে যান তিনি।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সাথে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দুটি সাটারের একটির ভেতরের আংটা লোহার রড দিয়ে আটকানো রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকানের ভেতরে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি।

এ সময় ক্যাশ ড্রয়ার খোলা এবং দোকানের পেছনের টিন কাটা অবস্থায় দেখতে পান দোকান মালিক। পরে হিসাব করে জানতে পারেন, ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের পিতল, তামা ও কাঁসার মালামাল চুরি হয়েছে।

সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শনিবার রাত ৮টা ৩৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করছেন।

আরও পড়ুনঃ  জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

দোকান মালিকের অভিযোগ, ওই ব্যক্তি দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যান। পরে চুরির সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় দোকান মালিক মো. ফিরোজ ভূইয়া চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশের বক্তব্য

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ভাঙ্গা বাজারে একটি চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ক্যামেরার ফুটেজ উদ্ধার করে চোরকে শনাক্ত করা হবে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।