নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক

অক্টোবর ১২, ২০২৬ ৯:০১ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: সাধারণত কাল্পনিক শহর গোথাম-এর সুরক্ষায় ব্যাটম্যানকে দেখা গেলেও এবার ভারতের রাজনীতিতে দেখা মিললো তার মাস্কের। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের ‘চলো দিল্লি’ পদযাত্রায় হঠাৎই নজর কেড়েছে ব্যাটম্যানের মাস্ক।

আরও পড়ুনঃ  রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনাদিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
সুপ্রিম কোর্টের দিকে বিরোধীদের পদযাত্রা চলাকালে যুব কংগ্রেসের কর্মীরা অংশ নেওয়া নেতাদের মাঝে ব্যাটম্যানের মাস্ক বিতরণ করেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী নিজেও একটি মাস্ক হাতে ছবি তোলেন। ছবিটি এনএসইউআই তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেছে: ‘ব্যাটম্যান মোড: অন; জ্ঞানেশ তো গেলো। এ ছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একটি মাস্ক পরেছেন, যা পরতে তাকে সরাসরি সাহায্য করেন রাহুল গান্ধী।

রাজনৈতিক লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীকে একজন ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতেই কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিম দীর্ঘদিন ধরে এই ‘ব্যাটম্যান’ থিম ব্যবহার করে আসছে। এমনকি রাজপথের এই পদযাত্রায় অংশ নেওয়া এক সমর্থক বলেন, ভারতকে শয়তানের বিরুদ্ধে লড়তে রাহুল গান্ধী নামের এক ব্যাটম্যান দরকার।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

বাস্তব ও কাল্পনিক চরিত্রের মধ্যে তুলনার সীমাবদ্ধতা থাকলেও কিছু সমর্থকের মতে এর পেছনে একটি পারিবারিক মিল রয়েছে। ১৯৯১ সালে রাহুল গান্ধীর বাবা সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীর হাতে নিহত হন। অন্যদিকে কাল্পনিক ব্যাটম্যান বা ব্রুস ওয়েন ছোটবেলায় তার বাবা-মায়ের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছিলেন, যা পরবর্তীতে তাকে অপরাধ দমনে অনুপ্রেরণা জোগায়।

ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?
চলতি বছরের আগস্টে এক ইনস্টাগ্রাম ‘আস্ক মি এনিথিং’ সেশনে রাহুল গান্ধীকে পরিহাস করে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ব্যাটম্যান কি না। জবাবে রাহুল রসিকতা করে বলেছিলেন, শুধু এটুকুই বলি, আমাকে এবং ব্যাটম্যানকে কখনও কেউ একই ঘরে একসঙ্গে দেখেনি।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

পরবর্তীতে এই ঠাট্টাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় কংগ্রেস। একটি ১৩ সেকেন্ডের ইনস্টাগ্রাম রিলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রায় সাদা পোলো শার্ট ও খাকি প্যান্ট পরা রাহুলের হলুদ ব্যারিকেডে দাঁড়িয়ে থাকার দৃশ্যকে ব্যাটম্যানের উঁচু ভবনে দাঁড়িয়ে গোথাম শহর পাহারা দেওয়ার দৃশ্যের সঙ্গে মেলানো হয়।

এর আগে দিল্লির রাস্তায় কংগ্রেস সদর দফতর ইন্দিরা ভবনের কাছে ও মধ্য দিল্লিতেও রাহুলের ছবিসংবলিত ব্যাটম্যানের পোস্টার দেখা গিয়েছিল। যেখানে তাকে ‘দ্য সাইলেন্ট গার্ডিয়ান’ এবং ‘অ্যা ওয়াচফুল প্রটেক্টর’ হিসেবে চিত্রায়িত করা হয়। তবে পোস্টার আর রিলসের সীমানা পেরিয়ে এবার খোদ পদযাত্রার রাজপথ ও খাড়গের মাস্ক পরার মধ্য দিয়ে এই তুলনা নতুন মাত্রা পেলো।

সূত্র: ইন্ডিয়া টুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।