নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দীপাবলিতে শুভ্র বসনে মিম

নভেম্বর ১২, ২০২৩ ১১:১২ 👁️ ৬৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার অনিন্দ্যসুন্দরী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার রূপে মজে থাকের ভক্তরা।
প্রায়ই সামাজিকমাধ্যমে নিজের গ্ল্যামারাস ছবি শেয়ার করে অনুরাগীদের প্রশংসা কুড়ান তিনি। অভিনেত্রীর নিখুঁত সৌন্দর্য থেকে শুরু করে সাজপোশাক- সবকিছু ফ্যাশনিস্তাদের মাত করে।
দীপাবলিতে (১২ নভেম্বর) শুভ্র বসনে ক্যামেরায় ধরা দিয়েছেন মিম। এদিন বেশ কিছু ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি দিওয়ালী’।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

পাশাপাশি ভক্তরাও তার সালোয়ার-কামিজের সাদামাটা লুকে রূপের প্রশংসা করেন। সঙ্গে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই।

ছবিতে দেখা যায়, সাদা রঙের জর্জেটের কামিজের বুকের অংশে সোনালী আর রুপালি জড়ি সুতার কাজ করা। এদিন হালকা মেকআপের সঙ্গে মানানসই রুপালি রঙা কানের দুল পরেছিলেন মিম। সাজে মাত্রাধিক্য না থাকলেও হালকা গোলাপি লিপকালার বৈপরীত্য এনেছে সঠিক মাত্রায়।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

এদিকে, গেল ১০ নভেম্বর ছিল বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ দিনে এই অভিনেত্রী দেখা যায় পুরো হাতার স্বল্প দৈর্ঘ্যের নজরকাড়া ডিস্কো থিমের পার্টি পোশাকে। এদিন তার পুরো সাজসজ্জা ও কেকের ডিজাইনেও কালোর প্রাধান্য ও ডিস্কো থিম দেখা যায়।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

মুক্তির অপেক্ষায় রয়েছে মিমের ‘মানুষ’ নামের সিনেমা। এর মাধ্যমে দ্বিতীয়বার জিতের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার।

জিৎ নিজেই প্রযোজনা করেছেন ‘মানুষ’। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সেই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।