নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে…..খাদ্যমন্ত্রী

জানুয়ারি ২৭, ২০২৪ ৪:১২ 👁️ ৬৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো উন্নয়নকে বেছে নেওয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুনঃ  রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। চতুর্থবারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

আরও পড়ুনঃ  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালবেসেছি, মানুষের ভালবাসাও পেয়েছি। সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র নির্বাচনের আগে থেকেই ছিলো। দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সকল অপচেষ্টা রুখে দেওয়ার আহবান জানান।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো: আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন এবং নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: বজলুর রশীদ নঈম বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী সাথে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট সাইডলাইন বৈঠক

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।